× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

নোয়াখালীর কবিরহাটে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দূর সম্পর্কের এক চাচাকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতার আবদুল আউয়াল ওরফে সাজু (২৫) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামের আবুল কালাম ওরফে বাশার আমিনের ছেলে।
সোমবার (৯ জানুয়ারি) ভোরে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার এয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রোববার ৮ জানুয়ারি রাত ১০টার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন।  এর আগে, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে অভিযুক্ত যুবক সাজু ভিকটিম শিশুকে ২টি সিভিট ট্যাবলেট দিয়ে তার ঘরে নিয়ে যায়। একপর্যায়ে আরো সিভিট দেওয়ার লোভ দেখিয়ে সেখানে ভিকটিমকে ধর্ষণ করে সাজু। ভুক্তভোগী শিশু বিষয়টি তার মাকে জানালে অভিযুক্ত সাজু দৌড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে নির্যাতিত শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ  অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা রয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..