× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পিআইডি

টুর্নামেন্ট শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শারিরীক ও মানসিক বিকাশে সহায়তা করবে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
শারিরীক ও মানসিক বিকাশে সহায়তা

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট চালুর উদ্যোগ করি। আমি বিশ্বাস করি, এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শারিরীক ও মানসিক বিকাশে সহায়তা করবে ও প্রতিভাবান ফুটবলার সৃষ্টিতে অনবদ্য ভূমিকা পালন করবে। বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

আজ শনিবার বিকালে হবিগন্জের জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফুটবল বাঙালির প্রাণের খেলা। এ দেশের আপামর জনগন ফুটবল খেলা উপভোগ করেন। আর ফুটবলের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনার আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বছরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। আমরা প্রতিবছর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ আয়োজন করছি।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ আয়োজিত হচ্ছে।

হবিগন্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর পূর্বে প্রতিমন্ত্রী হবিগঞ্জের মাধবপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্হাপন করেন।

অনুষ্ঠানে স্হানীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু জাহির, জনাব গাজী মোঃ শাহনেওয়াজ এমপি, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক, স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..