বিএনপি-জামায়াত মানুষের জানমালের যাতে ক্ষতি করতে না পরে, কোনো মতলব যাতে হাসিল করতে না পারে এজন্য আমরা পাহারাদারের ভূমিকা পালন করছি, তারা সফল হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই বাংলাদেশকে পেছনে ফেলা যাবে না। বলেছেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এই ভূমিকে যাতে কেউ ক্ষতবিক্ষত করতে না পারে সে জন্য আমরা পাহারায় থাকব। বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কিছু করতে পারবে না, লাভ হবে না, আওয়ামী লীগ জনগণের দল।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহনগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, হাজী মোহাম্মদ শাহীন, আব্দুস সাত্তার মাসুদ, হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন প্রমুখ।