× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টারঃযশোর

যশোরে হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
ইরফান ফারাযি মার্ডার

যশোর শহরের খড়কি এলাকার ইরফান ফারাজী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় কাউন্সিলর রাজিবুল আলমের নেতৃত্বে নারী-পুরুষ সহ বিভিন্ন বয়সের সহস্রাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এসময় তারা বলেন, ইরফান ফরাজী এলাকায় ভদ্র ছেলে হিসেবে পরিচিত। জানা মতে তার সাথে কারো কোন শত্রুতা নেই।
গত ২২ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে তার পিতার দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করেছে পুলিশ। অথচ ঘটনার পর চার দিন অতিবাহিত হতে চললেও এখনো পুলিশ কাউকে আটক করতে পারিনি। এ অবস্থায় জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।


এ ক্যটাগরির আরো খবর..