× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডেস্ক

ভোলায় তেলবাহী জাহাজ ডুবিতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
volay jahaj dubi

ভোলা সদরের মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজের তলা ফেটে ডুবে গেছে।

রোববার (২৫ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে আরেকটি জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, ডুবে যাওয়া জাহাজটিতে থাকা তেল নদীতে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় তেল ছড়িয়ে পড়া ঠেকাতে না পারলে পরিবেশের ভয়াবহ বিপর্যয় হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাহাজটি ডুবে যাওয়ার পর স্থানীয় জেলেদের চেষ্টায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী জাহাজে ১১ লাখ লিটার তেল নিয়ে ডুবে যায় জাহাজটি। এই তেলের আনুমানিক মূল্য ৯ কোটি টাকা।

স্থানীয় জেলে ও জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যমতে, রোববার ভোরের দিকে জাহাজটি ধনিয়ে ইউনিয়নের তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে তেলবাহী জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ১১ লাখ লিটার তেল রয়েছে। এই তেল ছড়িয়ে পড়লে মেঘনাসহ আশেপাশের নদীতে প্রাণী ও উদ্ভিদের মারাত্বক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ ব্যাপারে জাহাজটির মাস্টার কোস্টগার্ড জানান, শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দর থেকে ১ লাখ অকটেন ও ডিজেল নিয়ে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। রোববার ভোরের দিকে ভোলার সদরের তুলাতুলি সংলগ্ন মেঘনা ঘাটে নদীতে আসলে পেছন থেকে অন্য একটি জাহাজ ধাক্কা দেয়। এসময় তলা ফেটে জাহাজটি ডুবে যায়।

জানতে চাইলে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেশিনের মাধ্যমে নদীতে ছড়িয়ে পড়া তেল নিস্কাশন করছে। জাহাজটি উদ্ধারেও চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..