× Banner
সর্বশেষ
আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী

যশোর প্রতিনিধি

যশোরের মাঠ ঘাট এখন সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
সরিষা ফুল

জেলার গ্রামীণ মাঠঘাট এখন সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে।হলুদ ফুলের সমারোহ যেন পথচারীর নজর কাড়ছে।অপরুপ এ সৌন্দর্যে যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি।সরিষার ফুল থেকে মৌমাছি গুণগুণ শব্দে মধু সংগ্রহে ব্যস্ত।

জেলার ৮ উপজেলায় চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে ২৪ হাজার ৩০২ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার ২৪ হাজার ৩০২ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।

এর মধ্যে যশোর সদর উপজেলায় ৩ হাজার ৫শ’৫৭  হেক্টর জমিতে, শার্শা উপজেলায় ৫ হাজার ৮শ’২০ হেক্টর, ঝিকরগাছা  উপজেলায় ৩ হাজার ৩৫ হেক্টর, চৌগাছা উপজেলায় ২হাজার ৭শ’৫০  হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ৩হাজার ৮শ’২০ হেক্টর, অভয়নগর উপজেলায় ১হাজার ২শ’ হেক্টর, মণিরামপুর উপজেলায় ২হাজার ৫শ’৫০ হেক্টর এবং কেশবপুর উপজেলায় ১হাজার ৫শ’ ৭০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মঞ্জুরুল হক বলেন, ভোজ্য তেলের সংকট কাটিয়ে উঠতে ভূমিকা রাখবে এ জেলায় চাষাবাদ করা উচ্চফলনশীল টরি-৭ ও বারি-১৪,১৭ ও ১৮ জাতের সরিষা। সরিষা চাষে সফলতার জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

সরকারের নির্দেশনায় বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করেছে। আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন এবারও বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।


এ ক্যটাগরির আরো খবর..