× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
torunir onoson

নড়াইলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে  তরুণীর অনশন। নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে কাবিননামা হাতে নিয়ে শ্বশুরবাড়িতে অনশন করছেন এক তরুণী।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে থেকে তিনি তার শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে অবস্থান শুরু করেন। নড়াইলের লোহাগড়া উপজেলার মদিনা পাড়ার হাজী মো. আমির হোসেন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই তরুণীর স্বামী মো. রায়হান হোসেন (২৩) আমির হোসেন মাস্টারের ছেলে। স্ত্রী শাপলা খানম দিলরুবার (২৩) অবস্থানের কথা শুনে রায়হান বাড়ি থেকে পালিয়ে যায়। অনশন করা ওই তরুণী উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
শাপলা জানান, দীর্ঘদিন যাবত তার সঙ্গে রায়হানের প্রেমের সম্পর্ক চলে আসছিল। এক পর্যায়ে চলতি বছরের ২৩ নভেম্বর তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি স্বামী রায়হান। এমনকি বিয়ের কথা অস্বীকার করেন সে। তবে রায়হানের পরিবারের কেউ এ বিষয়ে কোন মন্তব্য করতে চান নি।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিরিনা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি। এ বিষয়ে ফারহানা ইয়াসমিন ইতি বলেন, আগামী সোমবার উভয় পক্ষকে আমার অফিসে ডেকেছি। মেয়েটি সংসার করতে চায় এ ব্যপারটি মীমাংসার চেষ্টা করবেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..