× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক

সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করেছে আওয়ামী লীগ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
league logo

দলের ২২ তম জাতীয় সম্মেলনের মুল প্রতিপাদ্য ঠিক করেছে আওয়ামী লীগ। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।’

আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও অর্থ-উপ কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের মঞ্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান।

সম্মেলনের প্রস্তুতি বিষয়ে কাজী জাফর উল্লাহ বলেন, আওয়ামী লীগের সম্মেলনে কমপক্ষে ১ লাখ লোকের সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের এবারের কাউন্সিলের প্যান্ডেলটা ‘ল’  শেপ হবে। এতে ৩০ থেকে ৩৫ হাজার লোকের বসার আয়োজন থাকবে। এবারের কাউন্সিলে মঞ্চটা হবে নৌকার আদলে।

তিনি বলেন, গত কয়েকটি সম্মেলন ছিল দুই দিন ব্যাপী। এবার একদিনের সম্মেলন হবে। প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশনের আগে নামাজ ও খাওয়ার জন্য একটা বিরতি হবে। তারপরই আমাদের দ্বিতীয় অধিবেশনে ৭ হাজার কাউন্সিলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি করা হবে। সেই অপেক্ষায় আমরা সবাই থাকব।

পরিদর্শন কালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম,  সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..