× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা ফিফা প্রধানের

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
infantino

ইউরোপের বড় ক্লাবগুলোর বিরোধীতার মধ্যেই আজ ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ  আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

টুর্নামেন্টটি সম্প্রসারণের প্রকল্পটি দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন ইনফান্তিনো। ইউরোপের আটটি দলসহ ২৪ ক্লাবের ইভেন্টটি ২০২১ সালে চীনে শুরুর কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেটি স্থগিত করা হয়।

ইনফান্তিনো বলেছেন, নতুন চেহারার টুর্নামেন্টটি আগের পরিকল্পনার চেয়েও বড় হবে। দোহায় বিশ্বকাপ দেখতে আসা ফিফা প্রধান শুক্রবার বলেন,‘ কয়েক বছর আগে ২৪টি ক্লাব নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আমরা একমত হয়েছিলাম। ২০২১ সালে এটি শুরু  হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেটি স্থগিত হয়ে যায়। ২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ। যেটিকে সত্যিকারের বিশ্বকাপের আমেজ দেয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..