× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

মেডিক্যাল ভর্তিকোচিং বন্ধের নির্দেশ

admin
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সারাদেশে মেডিক্যাল ভর্তিকোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রথম বর্ষ এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ্বভাবে নিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটসমুহে প্রথম বর্ষ এমবিবিএস ও বিডিএস কোর্সের ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।  চিঠিতে বলা হয়েছে, একটি দুর্নীতিবাজ প্রতারক চক্র কোচিং সেন্টারের মাধ্যমে মেডিক্যালে ভর্তির শতভাগ আশ্বাস দিয়ে অতিসাধারণ কোমলমতি ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। এমনকি ভর্তির বিষয়ে শতভাগ কমন সাজেশন দেওয়াসহ মেডিক্যালে ভর্তির আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পেয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা যাতে অভিযোগ, অনিয়ম ছাড়াই স্বচ্ছ্বভাবে নেওয়া যায় তার জন্য পরীক্ষার পূর্ভ পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..