× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

কোহলির কাছে রোনালদোই সর্বকালের সেরা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
kohli cr7

কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে মঞ্চ রাঙাতে পারেননি পর্তুগিজ মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। নকআউট পর্বে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তার দলকে। বিদায়বেলায় অশ্রুসিক্ত রোনালদোর সঙ্গে কেঁদেছিলেন তার ভক্তরাও। এমনই এক ভক্ত হলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রোনালদোর উদ্দেশে দুটি টুইট করেন তিনি। প্রথম টুইটে বিরাট কোহলি লিখেছেন, এই খেলা ও সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের জন্য আপনি যা করেছেন, তা কোনো ট্রফি বা শিরোপা যাচাই করতে পারে না। কোনো শিরোনাম ব্যাখ্যা করতে পারে না যে আপনি মানুষের ওপর কী প্রভাব ফেলেছেন। আপনাকে যখন খেলতে দেখি, তখন আমি ও বিশ্বের অনেক মানুষ সেটা অনুভব করি। এটা ঈশ্বর প্রদত্ত উপহার।

পরের টুইটে তিনি লিখেছেন, আপনি (ক্রিশ্চিয়ানো রোনালদো) হৃদয় উজাড় করে খেলেন। কঠিন পরিশ্রম ও যেকোনো খেলোয়াড়ের কাছে আপনি অনুপ্রেরণা। আপনিই আমার কাছে সর্বকালের সেরা।


এ ক্যটাগরির আরো খবর..