× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

যে কারণে সেমিফাইনাল ও ফাইনালে নতুন বল

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
নিউ বল

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এবার মাঠে গড়িয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৬০টি ম্যাচ শেষ হয়ে গেছে। আর শিরোপার দৌড়ে টিকে রয়েছে চার দল।

উদ্বোধনী ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ‘আল রিহলা’ বলে খেলা হয়েছিল। কিন্তু এবার দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ নতুন বল দিয়ে হবে।বিশ্বমঞ্চের নতুন এই বলের নাম ‘আল হিলম’। এর অর্থ ‘স্বপ্ন’। অর্থাৎ এই বলে লাথি মেরেই বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে দলগুলো। নতুন এই বল প্রস্তুত করেছে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস।

বিশ্বকাপে বল পরিবর্তনের কারণ জানিয়ে ফিফা বলছে, আল রিহলার মতোই আল হিলম বলের মধ্যেও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর সেমি-অটোমেটেড প্রযুক্তি মাঠে রেফারিকে দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে। আগে অফসাইড সিদ্ধান্ত নিতে গিয়ে বিতর্কের মুখে পড়ত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। কিন্তু এবার দেখা গেছে, এই প্রযুক্তি রেফারিকে দ্রুতই নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করছে।

এ প্রসঙ্গে ফিফার ফুটবল প্রযুক্তি ও উদ্ভাবনের পরিচালক জোহানেস হোলজমুলার বলেন, কানেক্টেড বল টেকনোলোজির বিকাশের মাধ্যমে ভিডিও ম্যাচ অফিসিয়ালদের জন্য তথ্যের আরেকটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ স্তর বানাতে সক্ষম হয়েছে এডিডাস। বল থেকে পাওয়া উপাত্ত এক নতুন অন্তর্দৃষ্টি খুলে দিল বিশ্বকাপে মাঠের চারপাশে অনন্য মুহূর্তগুলোর গল্প বলার জন্য। বিশ্বকে একত্রিত করার জন্য খেলাধুলা ও ফুটবলকে আলোর বাতিঘর হিসেবে উপস্থাপন করবে আল হিলম।


এ ক্যটাগরির আরো খবর..