× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

নিজেদের অস্তিত্ব রক্ষায় জীব বৈচিত্র রক্ষা করতে হবে

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি:ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বটগাছের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। অনেক ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর রেখেছে বটগাছ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বটতলাটি ছিল সেটি ঐতিহাসিক।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সেই বটগাছটিকে পাকিস্তানের বর্বর বাহিনী এটাকে একেবারে উপড়ে ফেলে। কারণ তারা বটগাছকে ভয় করতো। স্বাধীনতার সংগ্রামের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সব হয়েছে ঐতিহাসিক বটতলা প্রাঙ্গনে।

এখন সেটি অপরাজেয় বাংলা নামে পরিচিত। সেখানে ছাত্র-ছাত্রীদের নানা অনুষ্ঠান ও শিক্ষকদের নানা কার্যক্রম এখনো চলছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় সেই বটগাছ টি কেটে ফেলা হলো। কারন পাকিস্তানী বাহিনী মনে করেছে এ বটতলার যে শক্তি তা পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে কাজ করে।

পরবর্তীতে ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি স্বাধীনতার পর মার্কিন সিনেটের এভিয়েট ক্যানেডি সেখানে একটি বটের চারা রোপন করেন। সেটি এখন বিরাট বটবৃক্ষে রুপান্তিত হয়েছে।
শুক্রবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের সুইতলা মল্লিকপুরে অবস্থিত এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বটগাছ তলায় প্রাচীন বটবৃক্ষ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি আয়োজিত জনসচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বটগাছ আজ কমে যাচ্ছে। মানুষ জায়গার জন্য বটগাছ কেটে ফেলছে। যেহেতু বটগাছের সাথে আমাদের একটা ঐতিহ্যবাহী সম্পর্ক আছে। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায়, জীব বৈচিত্র সংরক্ষণ করতে এবং প্রকৃতিকে ধরে রাখতে আমাদের জনসচেতনামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে।
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. সৈয়দ হাদিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। প্রফেসর ড. ম ইমদাদুল হক, প্রফেসর ড. আবুল বাশার, বন সংরক্ষক অসিত রঞ্জন পাল, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের আগে ও পরে প্রধান অতিথি উপাচার্য আরেফিন সিদ্দিক পৌনে ৪ একর এলাকাজুড়ে বৃহত্তম এ বটগাছটি ঘুরে ফিরে দেখেন এবং এটাকে রক্ষানাবেক্ষনের জন্য পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..