× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ক্যান্সারের যন্ত্রণায় গৃহবধূর আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
ক্যান্সারের যন্ত্রণায় গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে ক্যান্সার রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে হাসিনা ইয়াসমিন (৫০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে।  নিহত হাসিনা ইয়াসমিন ওই এলাকার জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মনোয়ারুল আজিমরে স্ত্রী।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর দেটার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাসিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তার রোগের মাত্রা বেড়ে যায়। এ নিয়ে তিনি দীর্ঘদিন থেকে হতাশায় ভুগছিলেন।  শনিবার দুপুরে তার স্বামী যোহরের নামাজ পড়তে যায়। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তিনি শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের  প্রাথমিক সুরতহাল রির্পোট করেন।
বেগমগঞ্জ থানার ভারভাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুর হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,কান্স্যার রোগে অতিষ্ঠ হয়ে হতাশা থেকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..