× Banner
সর্বশেষ
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক

স্টাফ রিপোর্টার

মঞ্চে উঠতে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
bnp meeting

নির্ধারিত সময়ের কিছু আগেই রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে।

তবে সমাবেশ শুরুর আগে মঞ্চে ওঠার চেষ্টা করছেন অনেকেই। মঞ্চে ওঠার জন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি করতে দেখা গেছে।

মঞ্চে থাকা কয়েকজন জানান, শুধু মহানগর ও কেন্দ্রীয় নেতাদের সমাবেশের মঞ্চে ওঠার কথা। কিন্তু বিভিন্ন জেলা থেকে আসা নেতারা মঞ্চে ওঠার চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের ধাক্কাধাক্কি শুরু হয়। বিএনপির সমাবেশস্থলের মাঠে বসার চেয়ে, মঞ্চে ওঠার আগ্রহই নেতাদের বেশি। এটা নিয়েই মূলত স্বেচ্ছাসেবীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে।

এরই মধ্যে সমাবেশের মঞ্চে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, মিজানুর রহমান মিনুসহ অনেকে উপস্থিত হয়েছেন।

এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পাওয়ার পর বিকেল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। রাতেই প্রায় ভরে যায় গোলাপবাগ মাঠ। শনিবার ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন কর্মীরা। ইতোমধ্যে বিএনপি কর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।


এ ক্যটাগরির আরো খবর..