× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত,সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তারা কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ার মেঘনা পাড়ে মিলল পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র-কার্তুজ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
hatia arms

নোয়াখালীর হাতিয়া উপজেেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতিয়া থানায় বৃহস্পতিবার দুপুরে একটি জিডি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে পরিত্যক্ত দেশীয় তৈরী এলজি এবং একই স্থান থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।
এসপি আরও জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..