× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

পিআইডি

আন্তর্জাতিক ‘ফ্লিট রিভিউ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
ফ্লিট রিভিউ’ উদ্বোধন

বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত কক্সবাজারে আন্তর্জাতিক ‘ফ্লিট রিভিউ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে পর্যটন নগরী কক্সবাজারের ইনানিতে আসেন প্রধানমন্ত্রী। একই দিন বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘কক্সবাজার জেলা আওয়ামী লীগ’ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

স্থানীয় প্রশাসন জানান, বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসেছেন। ইনানি সমুদ্র সৈকতে প্রথমবারের মতো বাংলাদেশে নৌবাহিনী আয়োজিত বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের নৌবাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ এর উদ্বোধন করেন তিনি।

এদিকে ‘আন্তজার্তিক ফ্লিট রিভিউতে’ বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের ৪৩টি যুদ্ধ জাহাজ, দুটি বিএন এমপিএ এবং ৪টি বিএন হেলিকপ্টার অংশ নিয়েছে।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, নিরাপত্তার কারণে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এক কিলোমিটার সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও জানান, জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলাগুলো থেকে আসা পুলিশ সদস্যদের মাধ্যমে কক্সবাজারে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আমরা নিরাপত্তার বিষয়টি সফলভাবে দেখভাল করছি।


এ ক্যটাগরির আরো খবর..