× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

ডেস্ক

স্পেনকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মরক্কো।

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
morocco image

শেষ ষোলোয় এবার ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মরক্কো।

সেই ১৯৮৬ সালে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছিল আফ্রিকার দেশ মরক্কো। তবে সেবার শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল আফ্রিকার দেশটি। এরপর বিশ্বকাপে বেশ কয়েকবার অংশগ্রহণ করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। কিন্তু এবার কাতার বিশ্বকাপে নতুন কিছু করার প্রত্যয় ছিল আশরাফ হাকিমিদের। যার ফলও তারা দিয়েছিল গ্রুপ পর্বে। ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করার পর বেলজিয়াম ও কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রেখেছিল তারা।

মঙ্গলবার দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়েও কোন গোল আদায় করতে পারেনি দুই দলের কেউই। পরে টাইব্রেকারে স্প্যানিশদের পেনাল্টি শুট আউটে ৩-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল মরক্কো।


এ ক্যটাগরির আরো খবর..