× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

লিটনের অবিশ্বাস্য ক্যাচ- চোখ কপালে কোহলির

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
অসাধারণ ক্যাচ নিলেন লিটন

অসাধারণ ক্যাচ নিলেন লিটন দাস, বিরাট কোহলি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। মাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর মাথা নিচু করে ধীর গতিতে ছাড়লেন মাথ।

ইনিংসের একাদশতম ওভারের ঘটনা। ওভারের দ্বিতীয় বলেই সাকিব বোল্ড করে দেন রোহিত শর্মাকে। এক বল বিরতি দিয়ে আরও এক উইকেট। এবার লিটন দাসের দুর্দান্ত ক্যাচ।

এক্সট্রা কভারের ফাঁক গলিয়ে বলটা ঠেলে দিতে চেয়েছিলেন কোহলি। লিটন শূন্যে ঝাপিয়ে পড়ে বাজপাখির মতো ছোঁ মেরে তালুবন্দী করে ফেলেন সেই ক্যাচ। কোহলির চোখ তখন ছানাবড়া। কিভাবে কী হলো, কিছুই বুঝে উঠতে পারলেন না।

ধারাভাষ্যকারও প্রশংসা করতে থাকেন লিটন দাসের ক্যাচের। এমনই এক ক্যাচ প্রশংসা না করে উপায় নেই। চোখে লেগে থাকার মতো এই ক্যাচের জন্য লিটনকে অনেকদিন মনে রাখবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।


এ ক্যটাগরির আরো খবর..