× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

সব্জি বিক্রেতার পাশে দাঁড়ালো আনন্দলোক ফাউন্ডেশন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
সব্জি বিক্রেতার পাশে দাঁড়ালো আনন্দলোক ফাউন্ডেশন

স্বামী দুরারোগ্যব্যাধিতে ভুগছে, চিকিৎসা করাতে সর্বস্ব খুইয়ে সংসার চালাতে সব্জি বিক্রির পথ ধরেছে মোসাম্মত হালিমা বেগম। অর্থসহায়তা দিয়ে সব্জি বিক্রেতার পাশে দাঁড়ালো আনন্দলোক ফাউন্ডেশন।

আজ ২ ডিসেম্বর(শুক্রবার) সকালে রাজধানীর স্বামীবাগস্থ ইসকন মন্দিরের পাশে ফুটপাতের দোকানে তার হাতে দিলেন আনন্দলোক চেয়ারম্যান প্রমিথিয়াস চৌধুরী। অর্থ সহায়তা পেয়ে খুবই খুশি হয়েছেন সবজি বিক্রেতা মোসাম্মত হালিমা বেগম(৫৭)।

সবজি বিক্রেতা মোসাম্মত হালিমা বেগম জানান, আমার স্বামী মোহাম্মদ হারিস মিয়া(৬৫) কয়েক বছর ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছে। চিকিৎসা করাতে জমি বাড়ী বিক্রি করেছি। তাই ঢাকায় কোনভাবে থাকি, স্বামী চিকিৎসা ও সংসার চালাতে সবজি বিক্রির পথ বেঁছে নিয়েছি। তার গ্রামের বাড়ী নোয়াখালীর সেনবাগ দক্ষিন নোলুয়া গ্রামে। দুই ছেলে বিবাহ করে নিজেদের পরিবার নিয়ে থাকে। আমাদের দিকে খেয়াল করে না।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রতিনিয়ত সেবা করে আসছে আনন্দলোক ফাউন্ডেশন। দারিদ্র ছেলেমেয়েদের কর্মসংস্থান দিতে  স্বামীবাগস্থ আনন্দলোক আইটি ইনস্টিটিউট, বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে কাপ্তান বাজার ও স্বামীবাগে আনন্দলোক যোগ ইনস্টিটিউট ও যৌগিক চিকিৎসা, অসহায় ও অনাথ ছেলেমেয়ে, বৃদ্ধদের আশ্রয় সহায়তা, করোনাকালীন রমজান মাসব্যাপী ইফতার বিতরণ, খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা প্রভৃতি সেবা দিচ্ছে আনন্দলোক ফাউন্ডেশন। এসব সেবা দিতে বরিশালে দক্ষিণ বঙ্গ শাঁখা ভবন নির্মাণাধীন রয়েছে। এজন্যই আনন্দলোকের ট্যাগ লাইন “আনন্দলোকে আনন্দে জীবন”।


এ ক্যটাগরির আরো খবর..