× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

ব্যাংকের ট্রেজারি কর্মকর্তার পাসপোর্টের কপি সংরক্ষণের নির্দেশ

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

এখন থেকে ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগ ও তহবিল ব্যবস্থাপনায় যেসব কর্মকর্তা কাজ করবেন তাদের পাসপোর্টের কপি সংরক্ষণের জন্য ব্যাংকের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বুধবার (২৩ মার্চ) ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকাস’র (বিএবি) প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন।

সাক্ষা‍ৎ শেষে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, আমরা শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলাম। আলোচনা ফলপ্রসূ হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, গভর্নর  ব্যাংকগুলোকে সতর্ক হতে বলেছেন। যারা ট্রেজারি বিভাগ ও ফান্ড ম্যানেজমেন্ট বিভাগে কাজ করেন তাদের পাসপোর্টের কপি ও বিস্তারিত পরিচয় সংরক্ষণের জন্য বলেছেন। একইসঙ্গে এসব বিভাগে জনবল পদায়নের (পোস্টিং) ক্ষেত্রে জেনে-বুঝে খোঁজ খবর নিয়ে দেওয়ার কথা বলেছেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ঘটনাকে বড় ধরনের বিপর্যয় উল্লেখ করে তিনি বলেন, ইটস অ্যা ব্যাড ইনসিডেন্ট, ব্ল্যাক ইনসিডেন্টও বটে। এটি একটি বড় ধরনের ঘটনা। টাকার অংক যাই হোক, আটশ’ বা এক কোটি, রিজার্ভের টাকা উদ্ধার হবে, এটাই আমাদের আশা।

এটিএম জালিয়াতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যা হওয়ার হয়েছে, আর হবে না। অনেকের পানিশমেন্ট হয়েছে, অনেকের হবে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদসহ এ সময় অন্যরা উপস্থিত ছিলেন।

 

 


এ ক্যটাগরির আরো খবর..