× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নোয়াখালী প্রতিনিধি 

নিখোঁজ শিশুর মরদেহ ভাসছিল পুকুরে 

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
শিশুর মরদেহ পুকুরে 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে নিখোঁজের ২৩ ঘন্টা পর এক শিশুর মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত রমজান আলী বাদশা (৩) উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শূণ্যেরচর এলাকার মো.জামশেদের ছেলে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার শূণ্যেরচর এলাকার জামসেদের বাড়ির পুকুরে ভাসতে থাকা লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাদশা গতকাল বুধবার দুপুর ৩টার দিকে ঘর থেকে থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্বজনেরা গত ২০ ঘন্টা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। নাতি নিখোঁজ হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিহতের দাদা হাতিয়া থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। হাতিয়া থানার সাধারণ ডায়েরি নং-৭২৪। পরে দুপুর ২টার দিকে জামসেদের বাড়ির পুকুরে শিশুর লাশ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।
জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন  কান্তি দাস বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে এই শিশুর মৃত্য হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..