× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত-১০

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সাহিদুল ইসলাম ওই গ্রামের জাবেদ আলী বিশ^াসের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মন্ডলের সাথে ৪ নং ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

সোমবার সকালে মান্নান মন্ডলের সমর্থক তারিখ মন্ডল বিএলকে বাজারে গেলে প্রতিপক্ষরা তাকে মারধর করে। এরই জের ধরে কৃষ্ণপুর গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাহিয়া মেহেনাজ জানান, ধারালো অস্ত্রের আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..