× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

পালমিরা শহর পুনর্দখলের দাবি সিরীয় সেনাবাহিনীর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

রুশ বিমান বাহিনীর সহায়তায় ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে দেশটির প্রাচীন শহর পালমিরা পুর্নদখল নিতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সিরীয় সেনাবাহিনী।

রোববার (২৭ মার্চ) ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছরের মে মাসে আইএস ওই শহরটি দখলে নিয়েছিলো।

সংস্থাটি বলছে, রোববার সকালেও পালমিরা শহরের পূর্বাংশে বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেছে এবং ওই ঘটনায় আইএস জঙ্গিরা পালিয়ে গেছে।

দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মিত্র বাহিনীয় সহায়তায় বর্তমানে পালমিরা শহরটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

পালমিরা শহর ‘মরুভূমি নববধূ’ হিসেবে বিবেচিত হয়। যেখানে ২০১১ সালের আগে বছরে প্রায় ১০ হাজার পর্যটক ঘুরতে আসতেন।

এদিকে, আইএসের কাছ থেকে পালমিরা পুনর্দখলকে সরকারের বড় বিজয় বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

 


এ ক্যটাগরির আরো খবর..