× Banner
সর্বশেষ
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে?

ঝিনাইদহ জামায়াত নেতা নুর মোহাম্মদ রিমান্ডে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৯ মার্চ’২০১৬:ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর নুর মোহাম্মদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সুত্রে জানা যায়, ১৫ টি বোমা ও ৪৫ কেজি বিস্ফোরকসহ আটক জামায়াত নেতা নুর মোহাম্মদকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ বিচারক নুর মোহাম্মদকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৮ মার্চ রাতে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ভোররাতে তার স্বীকারোক্তি মোতাবেক ঝিনাইদহের শহরের দিশারি ইন্সটিটিউট থেকে ১৫টি বোমা, ৪৫ কেজি বিস্ফোরক, গান পাউডার ও বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
এর মধ্যে রয়েছে সেডিয়াম নাইট্রেট, পটাশিয়াম, সালফিউরিক এসিড, ব্লাস পাউডার, হাইড্রোজেনসহ অসংখ্য সার্কিট।
নুর মোহাম্মদ ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার মৃত নিয়ামত আলী ছেলে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..