× Banner
সর্বশেষ
ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বাবা-মাকে মারধর করে মেয়েকে ধর্ষণের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে বাবা-মাকে মারধর করে বাহিরে আটক রেখে মেয়েকে (১৪)স ধর্ষণের অভিযোগ উঠেছে। এসময় ধর্ষণকারীরা ওই বাড়িতে হামলা-ভাঙচুর ও লুট চালিয়েছে। পরে হেল্প লাইন ৯৯৯  এ ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।
গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম চর মজিদ এলাকার আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরী ও তার মা বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীরা জানায়, স্থানীয় হোসেন বাহিনীর ২০-২৫জন সন্ত্রাসী রাত আনুমানিক ১১টার দিকে তাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং লুটপাট চালায়। এ সময় গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বাহির করে বেদম মারধর করে। এক পর্যায়ে ঘরে থাকা তার মেয়েকে ৩জন ধরে রাখে এবং দুইজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। রাতে ধর্ষিতা কিশোরী আত্মহত্যা করারও চেষ্টা করে। পরে ৯৯৯ ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। পরে ধর্ষিতাসহ তার বাবা-মাকে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।সোমবার সকালে ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য ওই কিশোরীকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
 নোয়াখালী জেনারেল হাসপাতালের  আবাসিক চিকিৎসক সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম  জানায়, ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
ওসির দায়িত্বে থাকা চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানায়, রাতে অভিযোগ পাওয়ার পরপরেই পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করানো হয়। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..