× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে নারীকে শ্লিলতাহানীর অভিযোগে মামলা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২

সদর উপজেলার মোহাম্মদপুরে মোছা: রুমি আক্তার নামে এক নারীকে পূর্ব শত্রুতার জেরে হামলা, মারপিট ও শ্লিলতাহানীর অভিযোগে মামলা দায়ের করা হয়। শনিবার এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ওই নারী বাড়ির পাশের নিজস্ব ধান ক্ষেত দেখার জন্য যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউপির চানমেম্বারপাড়া গ্রামের মো: খাদেমুল ইসলাম ওরফে ভুলু (২৭) সহ বেশ কয়েকজন দুবৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। ওই নারী সহ বাড়ির অন্যান্য সদস্যদের মারপিট করে নারীদের শ্লিলতাহানী ঘটায় দুবৃত্তরা।
এ সময় আশ পাশের মানুষজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মামলার অন্যান্য আসামীরা হলেন, একই গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো: আজিজুর রহমান ওরফে বাতাসু, তার ছেলে মো: খাদেমুল ইসলাম ওরফে ভুলু (২৭) ও মো: আব্দুর রহমান মন্ডল।


এ ক্যটাগরির আরো খবর..