× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি

পুকুরে ভাসছিল গৃহবধূর মরদেহ 

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিহত গৃহবধূর নাম কোহিনুর আক্তার (৩০) উপজেলার ৩নং ডুমুরুয়া ইউনিয়নের তনু মিয়ার বাড়ির মো.মহিন উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয় ওই গৃহবধূ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তনু মিয়ার বাড়ির গৃহবধূ কোহিনুর আক্তার মঙ্গলবার সকালে তাদের বাড়ির পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য গেলে পানিতে ডুবে মারা যায়। পরে বাড়ীর লোকজন পুকুর ঘাটে গেলে তার মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..