× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
ধামইরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী

ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ অক্টোবর বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে পৌর যুবদলেল সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জাতীয়তাবাদি মহিলা দলের যুগ্ম আহবায়ক সামিনা পারভীন পলি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সরদার মো, সাইফুল ইসলাম রাজু, বিশেষ বক্তা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামইরহাট থানা ও পৌর যুবদলের টিম লিডার জেড.এইচ খান মানিক, মহিলা দলের সাবেক সভানেত্রী মাজেদা বেগম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুর ইসলাম সরকার, বিএনপি নেতা হানজালা, মহিলাদল নেত্রী শাহিনা পারভীন, আড়ানগর ইউনিয়ণ যুবদলের সম্পাদক এস এম মোসাদ্দেক হোসেন, ছাত্রদল নেতা রতন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা ৮টি ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..