× Banner
সর্বশেষ
জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার, যশোর

শান্তিপূর্ণ পরিবেশে চলছে যশোর জেলা পরিষদ নির্বাচন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
যশোর জেলা পরিষদ নির্বাচন

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চলেছে যশোর জেলা পরিষদের নির্বাচন। প্রথমবারের মতো ভোট গ্রহণ হতে যাচ্ছে ইভিএমে।

নির্বাচন অফিস মতে, যশোর জেলা পরিষদে চেয়ারম্যানের একটি, ৮টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডসহ মোট ১২টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে দুইজনসহ মোট ৫১ প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।

জেলার ৮টি কেন্দ্রে ১৬টি ভোট কক্ষে এক হাজার ৩১৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্য আটজন প্রিজাইডিং অফিসার, ১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩২ জন পোলিং অফিসার, ৫৬ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

সকার ৮টায় যশোর কালেক্টরেট স্কুলে যশোর সদর উপজেলার ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল ১০টার পর ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন ভোটার ও প্রার্থীরা।

চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিকুল জানিয়েছেন, সকাল থেকে জেলার সকল কেন্দ্রের খোঁজ নিয়েছেন। কোথাও কোন সমস্যা নেই। এভাবে ভোট হলে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

ভোটাররা জানিয়েছেন, কোন ঝামেলা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। মনখুলে ইভিএমে ভোট দিতে পেরেছেন।
এদিকে রিটানিং অফিসার জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানিয়েছেন। কোথাও কোন অভিযোগ নেই বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..