× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

অল্পের জন্য রক্ষা!

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

প্রথম ছবি ‘ফুল আউর কাটে’-র শুটিংয়ের সময় থেকেই ভয়ডরহীন অভিনেতা অজয় দেবগন। দুটি চলন্ত মোটরসাইকেলের মাঝখানে ঝুলতে ঝুলতে সে সময় দুর্ধর্ষ সব স্টান্ট করেছিলেন নবাগত অজয়। আজ এত বছর পেরিয়েও তেমনি ভয়ডরহীনই রয়ে গেছেন তারকা অভিনেতা অজয় দেবগন। দিনকয়েক আগে বুলগেরিয়ার সোফিয়ায় নতুন ছবির শুটিংয়ে এমনই এক রোমহর্ষক স্টান্ট করছিলেন অজয়। হঠাৎ​ই ঘটে বিপত্তি। দ্রুতগতির একটি গাড়ি এসে আঘাত হানে অজয়ের গাড়িটিকে। সে সময় এক সহকর্মী ত্বরিত অজয়কে সরিয়ে নেওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

বুলগেরিয়ার সোফিয়ার ব্যস্ত রাস্তায় ‘শিবায়’ ছবির শুটিং চলছিল। গাড়ির বনেটে বসে আরেকটি গাড়িকে ধাওয়া করার এই দৃশ্যের শুটিংয়ে বেশ কয়েকটি গাড়ি দ্রুতগতিতে ছুটছিল। এরই একটা গাড়ির সামনের বনেটে বসেছিলেন অজয়। সবকিছু ঠিকঠাক চললেও এটা ছিল আসলে যথেষ্ট বিপজ্জনক এক শুটিং। এরই মধ্যে রাস্তার অন্যপাশ থেকে অকস্মাৎ​ দ্রুতগতিতে আরেকটা গাড়ি সোজা অজয়ের গাড়িতে আঘাত করে।

শুটিংয়ে অংশ নেওয়া অজয়ের এক সহকর্মী এ প্রসঙ্গে বলেছেন, ‘এটা একটা ভয়ংকর ঘটনা। স্যার (অজয়) বসেছিলেন গাড়ির বনেটে। আর হঠাৎ করে যে এভাবে ওই গাড়িটা ঢুকে পড়বে, তা ভাবতেও পারেননি। বিশেষ করে যখন শুটিংয়ের জন্য ঘিরে রাখা হয়েছিল জায়গাটা। একজন সহকর্মীর (শুটিং ক্রু) কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।’

ওই সহকর্মী আরও বলেছেন, ‘সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া এভাবে রক্ষা পাওয়া সম্ভব নয়। গাড়িটা যেভাবে আঘাত হেনেছিল! সংঘর্ষে গাড়িটার মারাত্মক ক্ষতি হয়েছে। ভয়ংকরভাবে ভেঙে তুবড়ে গেছে গাড়িটা।’ তিনি বলেন, ‘কারিগরি দলের ওই সহকর্মীটি দ্রুত অজয়কে বনেট থেকে সরিয়ে নেন। নইলে কি যে হতো!’
প্রসঙ্গত, ‘পদ্ম শ্রী’ পুরস্কার গ্রহণের জন্য আজ ২৭ মার্চ রাতে বুলগেরিয়া থেকে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন অজয় দেবগন।

 


এ ক্যটাগরির আরো খবর..