× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ডেস্ক

গাইবান্ধা নির্বাচনে ইসির সিদ্ধান্ত প্রচণ্ড প্রশ্নবিদ্ধ -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
ইসির সিদ্ধান্ত প্রচণ্ড প্রশ্নবিদ্ধ

গাইবান্ধা নির্বাচনে ৫শ কিমি দূরে বসে সিসি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার। ওটা আসলে কতটা কারেক্ট ফুটেজ দিচ্ছিল সেটা বড় প্রশ্ন। ৯৮টা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের রিপোর্ট আছে, ভোট সুষ্ঠু হয়েছে, তারা বলছেন। ইসির সিদ্ধান্ত প্রচণ্ড প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ব্যক্তি হিসেবে বলছি। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে এটা প্রমাণ হয়েছে এতে সরকারের ভূমিকা নেই। তাদের সিদ্ধান্তই সবার ওপরে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে বিএনপি যে তত্ত্বাবধায়কের কথা বলে সেটার প্রয়োজন নেই। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার ভোটার এই সিদ্ধান্তে হতবাক হয়েছে। কোথাও কোনো গণ্ডগোল হয়নি। কোনো অভিযোগ ছিল না। সহিংসতার কোনো ঘটনা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..