× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে কলাগাছের ভেলাবাইচ অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
কলাগাছের ভেলাবাইচ

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদির পাড়া যুব সমাজের উদ্যোগে চন্দনা-বারাশিয়া নদীতে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর (শনিবার) বিকেলে মো. পারভেজ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শফিউল রহমান সজীব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান হেলাল, সাংগঠনিক সম্পাদক মেহেদি হোসেন পলাশ, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, সদস্য মো. ইদ্রিস আলী, সাংবাদিক মানিক শিকদার ও স্বপ্নের শহর মধুখালীর সাধারণ সম্পাদক সজীব মিয়াসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

ভেলা বাইচে ১ম স্থান অধিকার করেন মাফুজ ও তার দল, ২য় স্থান শান্ত ৩য় স্থান অধিকার করেন জুয়েল, ভেলা বাইচ পরবর্তী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা তৈলাক্ত কলাগাছে চড়া এবং নদীতে বাঁশে চড়া অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুঠানের অতিথিগণ। নদীর দু’পাড়ে শতশত নারী পুরুষ ভেলা বাইচ ও খেলা উপভোগ করেন। গভীর রাত পর্যন্ত সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..