× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি

স্কুল ছাত্রী অদিতা হত্যা: আসামি রনির জামিন নামঞ্জুর

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
আসামি রনির জামিন নামঞ্জুর

নোয়াখালীতে অষ্টম শ্রেণির ছাত্রী তাসমিয়া হোসেন অদিতাকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে জবাই করে হত্যা মামলায় প্রধান আসামি গৃহশিক্ষক আবদুর রহিম রনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মোছলেহ উদ্দিন মিজান শুনানি শেষে এ আদেশ দেন।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জি-আরও (সদর) কোর্ট সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার আসামি আবদুর রহিম রনির জামিন চেয়ে বিজ্ঞ বিচারক মোছলেহ উদ্দিন মিজানের আদালতে আসামি পক্ষে আবেদন করেন বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী মো. একরামুল হক বাকী। আদালত রনির আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দেয়া হয়।
অভিযুক্ত আবদুর রহিম রনি (৩০) নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লার লাতু কাউন্সিলরের বাড়ির খলিল মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে স্কুলছাত্রীর (১৪) গলাকাটা লাশ উদ্ধার করে সুধারাম থানার পুলিশ। ওই ছাত্রী নোয়াখালীর একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। পরিবারের অভিযোগ, ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর ২৩ সেপ্টেম্বর আদালত রনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ছাত্রীর গৃহশিক্ষক আবদুর রহিম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ধর্ষণচেষ্টার ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলার পর ওই ছাত্রীকে তিনি প্রথমে বালিশচাপা দিয়ে হত্যা করেন। জবানবন্দিতে গলা ও হাতের রগ কেটে ছাত্রীর মৃত্যু নিশ্চিত করার কথা স্বীকার করেন আবদুর রহিম।


এ ক্যটাগরির আরো খবর..