× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

৪৯ জেলার আউশ চাষিদের প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

দেশের ৪৯ জেলার আউশ চাষিদের প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

রোববার (২৭ মার্চ) সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী একথা জানান।

মন্ত্রী বলেন, ৪৯ জেলার দুই লাখ ৩১ হাজার ৩৬৩ জন চাষিকে এ প্রণোদনার আওতায় আনা হচ্ছে। এর মধ্যে উফশী আউশ চাষি দুই লাখ এক হাজার ৩৬৩, নেরিকা আউশ চাষি ৩০ হাজার। এজন্য মোট ৩৩ কোটি ৬২ হাজার ২৩৫ টাকা মঞ্জুর হয়েছে বলে জানান তিনি।

এ অর্থ কৃষি মন্ত্রণালয়ের বাজেট থেকেই দেওয়া হবে, আলাদা কোনো বরাদ্দের প্রয়োজন হচ্ছে না বলেও জানান মতিয়া চৌধুরী।

মন্ত্রী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিফ-১/২০১৬-১৭ মৌসুমে উফশী ও নেরিকা আউশ আবাদ বাড়াতে প্রণোদনা দেওয়া হবে। এর আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং আর্থিক সহায়তা পাবেন কৃষকরা।

তিনি বলেন, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র এলাকার জেলাগুলোতে যেখানে সেচের সুব্যবস্থা নেই এবং দেশের দক্ষিণাঞ্চলে আউশ নির্ভর জেলাগুলোতে আউশের বিভিন্ন জাত জনপ্রিয় করতে এ প্রণোদনা কর্মসূচি প্রস্তাব করা হয়েছে।

স্বচ্ছলরা এ প্রণোদনা পাবেন না, সরকারি তালিকা অনুযায়ী অস্বচ্ছল চাষিরা বিকাশের মাধ্যমে এ অর্থ হাতে পাবেন বলে প্রশ্নের জবাবে জানান কৃষিমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..