× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-২ আসনে নৌকার মাঝি হলেন সাজেদা পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
শাহদাব আকবর লাবু চৌধুরী

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী।

মঙ্গলবার (০৪ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

সন্ধ্যায় ৭টার দিকে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শাহদাব আকবর লাবু চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু  কন্যা দেশরত্ন শেখ হাসিনার আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি বিধায় তিনি আমাকে আপনাদের সেবা করার জন্য  ফরিদপুর- ২ আসনে মনোনয়ন দিয়েছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সকলের সহযোগীতায় আগামী নভেম্বরের ৫ তারিখে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে জয়লাভ করতে পারি এবং আমার মায়ের(মরহুম সাজেদা চৌধিুরীর) অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারি।’।

দলীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে সদ্য প্রয়াত সাজেদা চৌধুরীর দুই ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরী ও শাহদাব আকবর লাবু চৌধুরীসহ আরো অনেকেই ছিলেন।কিন্তু সকল জল্পনা-কল্পনার অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য ব্যাক্তিকেই মনোনয়ন দিয়েছেন।

উল্লেখ্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। এ উপ-নির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর।ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..