× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

পরের সেলাই মেশিন চালিয়ে অনার্স পড়ছেন রানা আহম্মেদ

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৬ মার্চ’২০১৬:মেধা থাকলে কি হবে ? অর্থের অভাবে রানা আহম্মেদের লেখাপড়া বন্ধ হতে চলেছে। পরের ধার করা সেলাই মেশিন চালিয়ে অবসরে যে টাকা আয় হয়, তাই দিয়ে চলে রানার অনার্স পড়ার খরচ। রানার বাবা আব্দুল হালিম ওরফে ট্যাংরা পেশায় ঝিনাইদহের সাধুহাটী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকরী করেন।

অনার্স পড়ুয়া ছেলে রানা ছাড়াও রানী নামে তাদের ঘরে আরেকটি সন্তান আছে। রানী সদর উপজেলার বংকিরা হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। তাদের বাড়িও সদর উপজেলার বংকিরা গ্রামে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম মনসাদ জানান, গ্রাম পুলিশের চাকরী করে আব্দুল হালিমের সংসার চলে না। তার উপর দুই সন্তানের পেড়ালেখার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।

রানা আহম্মেদ শৈলকুপার শেখপাড়া ডিএম কলেজে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স পড়ছেন। প্রথম বর্ষে তার রোল নং ৫। রানা আহম্মেদ জানান, প্রতিবেশি দারুলের স্ত্রী পারভিনা খাতুনের সেলাই মেশিন ধার করে তিনি কাপড় সেলাই করেন।

তিনি নিজেই কাপড় কাটেন এবং নিজেই সেলাই করেন। তার কাজে বোন রানী ও মা রিনা খাতুন সাহায্য করেন। এ ভাবে যে টাকা আয় হয় তা দিয়ে চলে তার পড়ালেখার খরচ। টাকার অভাবে তিনি ঠিকমতো কলেজেও যেতে পারেন না বলে রানা জানান।

একটি বা দুইটি সেলাই মেশিন কেউ দান করলে রানা ও তার বোন রানীর পড়ালেখার খরচ চলতো বলে জানান রানার মা রিনা খাতুন। রানার সাথে কোন সহৃদয়বান দানশীল ব্যক্তি কথা বলতে চাইলে ০১৭৬৪০৫৭১৮৭ নাম্বারে কথা বলতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..