× Banner
সর্বশেষ
মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু সংখ্যা ৭ এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি, ইসহাক সরকার-কন্টেন্ট ক্রিয়েটর কাফি মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসা কুড়িয়েছে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রদল কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক লক্ষ্মীপুরে বাগানের নিচে গোপন বাংকার, চলত মাদকের রমরমা কারবার কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।জেলা শহরের চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মিরাজুল ইসলাম মিরাজ (৪০) নামে ঐ নেতার ওপর সদর উপজেলার চুনাঘাটা এলাকায় হঠাৎ আর্তকিত এই হামলা চালায় দুর্বৃত্তরা। মিরাজুল ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক। তিনি ভাটিলক্ষীপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ব্যক্তিগত কাজ শেষে নিজ বাড়ি ভাটিলক্ষীপুরে যাচ্ছিলেন মিরাজ। বাড়ির কাছাকাছি চুনাঘাটা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কোপানোর ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..