× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ডেস্ক

আগাম শীতকালীন সবজির দাম চড়া

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
তরকারির দাম

প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজারে বেচাকেনা জমে উঠে। বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। তবে আগাম শীতকালীন সবজির দাম বেশি বলছে ব্যবসায়ীরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে  জানা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এই বাজার থেকে সবজি কিনে বিভিন্ন হাটবাজারে বিক্রি করেন। বাজারে আলু, পেয়াজ, কাঁচামরিচ, বেগুন, পটোল, করলা ও শসাসহ সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম রয়েছে ক্রেতার নাগালেই। এদিকে বাজারে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করলেও দাম কিছুটা বেশি বলছেন ব্যবসায়ীরা।

এই বাজারে আলু ২৫ থেকে ৩২ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ৫৫ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, পটল ৪৫ থেকে ৫০ টাকা, শসা ৩০ থেকে ৩৫ টাকা, আদা ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪০ টাকা, মুলা ৩৫ থেকে ৪০ টাকা কেজি প্রতি পাইকারি দরে বিক্রি করতে দেখা গেছে।

পাইকারি এ সবজি বাজারে মোট ১০০ টির মতো দোকান রয়েছে। প্রতিদিন এখানে ১৫ থেকে ২০ লাখ টাকার বেচাকেনা হয়। প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলে বেচাকেনার ধুম।


এ ক্যটাগরির আরো খবর..