× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

পিআইডি

বর্তমানে দেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী -আইসিটি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
ইন্টারনেট ব্যবহারকারী

দেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী। ২০১০ সালে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা জেলার চর কুকরি- মুকরিতে যখন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল ৫৬ লাখ। ডিজিটাল সেন্টার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তরুণদের পাশাপাশি একজন তরুণীকে উদ্যোক্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত  দিয়েছিলেন। বর্তমানে ৮ হাজার ৩৬৩টি ডিজিটাল সেন্টারে ১৬ হাজারের ওপরে তরুণ-তরুণী উদ্যোক্তা হিসেবে কাজ করছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডভ্যান্স রিসোর্স ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির ‘নবীনবরণ এবং কৃতি সংবর্ধনা ২০২২’উপলক্ষ্যে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে উল্লেখ করে  তিনি বলেন, প্রতিমাসে ১ কোটি  মানুষ এসব সেন্টার থেকে সেবা গ্রহণ করছে‌। সাড়ে ৬ লাখ  ফ্রিল্যান্সার ঘরে বসেই দেশ-বিদেশে ব্যবসা করছে। এটাই হল শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।

প্রতিমন্ত্রী মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে  লাগিয়ে  নিজেদেরকে আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নাটোর ছাত্র কল্যাণ সমিতিকে প্রকৃতপক্ষে ছাত্রদের কল্যাণে জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত করা হবে ।পরে তিনি নাটোর জেলার ৭ উপজেলার ৭ জন কৃতিশিক্ষার্থীর মাঝে  বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।

নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সাব্বির সরকারের সভাপতিত্বেঅনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি এড. কোহেলী কুদ্দুস, মুক্তিও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু।


এ ক্যটাগরির আরো খবর..