× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

পিআইডি

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিসিএস ব্যতীত সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সুখবর দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়েছে সরকার।

এতে বলা হয়, মন্ত্রণালয় বা বিভাগের অধীনে অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের ক্ষেত্রে করোনা পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দপ্তর বা প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত বা বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

দেশজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে চাকরির বয়স দুই দফা ছাড় দেয় সরকার। এরপরও চাকরিপ্রার্থীরা ৩০ বছরের পরিবর্তে আবেদনের বয়স ৩৫ করার দাবি জানিয়ে আসছেন।

উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..