× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ডেস্ক

হবিগঞ্জের পাহাড়ি চা শ্রমিকদের কাছে পৌঁছে গেছে ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিং

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
চা শ্রমিকদের কাছে ব্র্যাক ব্যাংক

ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে, ব্র্যাক ব্যাংক পৌঁছে গেছে হবিগঞ্জের পাহাড়ি চা-শ্রমিকদের কাছে।

দিনমজুর ও নৃগোষ্ঠীর মতো প্রান্তিক ও বঞ্চিত মানুষদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছাতে সাহায্য করছে দ্রুত বর্ধনশীল এজেন্ট ব্যাংকিং চ্যানেল৷ সম্প্রতি হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিকদের জন্য একটি ‘উঠান বৈঠক’ আয়োজন করে এজেন্ট ব্যাংকিং টিম। নৃগোষ্ঠীর সম্প্রদায়ের বেশ কিছু তাঁত শ্রমিকও বৈঠকে যোগ দেন। চা বাগানের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী এই মানুষেরা সাধারণত প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে।

বাহুবল এজেন্ট ব্যাংকিং আউটলেটের ফিল্ড অফিসারবৃন্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সঞ্চয়ের গুরুত্ব এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে স্বাচ্ছন্দ্যময় সেবা সম্পর্কে তথ্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর বাহুবল এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট মোঃ আল আমিন; অফিসার, এজেন্ট ব্যাংকিং, হবিগঞ্জ আবুল কালাম আজাদ; ও এজেন্ট ফিল্ড অফিসার তানভীর হোসেন ।

ব্র্যাক ব্যাংক এর দ্রুত বর্ধনশীল অল্টারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১.৭৫ লাখ গ্রাহককে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসেছে। এই গ্রাহকদের অধিকাংশই বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের। ৭৭ শতাংশ আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিংয়ের গ্রামীণ এলাকায় উপস্থিতি ইন্ড্রাস্টিতে সবচেয়ে বেশি।

অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নগদ জমা ও উত্তোলন, ইএমআই-এর মাধ্যমে লোন পরিশোধ, বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ, ইউটিলিটি বিল প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে এজেন্ট ব্যাংকিং আউটলেটে। এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো এখন স্থানীয় মানুষদের প্রাত্যহিক ব্যাংকিং সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..