দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম সাক্ষরিত এ-সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষাগুলো হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন।