× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পিআইডি

বঙ্গবন্ধু পরিবার একটি ক্রীড়াপ্রেমী পরিবার -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
ছাতার নিচে কাজ করার আহ্বাণ

শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক্সট্রা কারিকুলাম হারিয়ে গেছে। বঙ্গবন্ধুকে হত‍্যার পর সমাজকে কলুষিত ও বিকৃত করা হয়েছে। মেধাবী ছাত্রদের কলুষিত করা হয়েছে। সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কষ্ট হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে এখন অস্ত্রের ঝনঝনানি নাই। গুলির শব্দে কারো ঘুম ভাঙে না। আগের চেয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক বিশ্ববিদ‍্যালয় হয়েছে। শিক্ষা ব‍্যবস্থা দোড়গোড়ায় চলে গেছে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল মাঠে হল শাখা ছাত্রলীগ আয়োজিত ‘জয় বাংলা’ ফুটবল টুর্নামেন্ট-২০২২-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ফাইনাল খেলা উপভোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু একজন রাজনীতিবিদ নন; তিনি একজন ক্রীড়াবিদও ছিলেন। তাঁর পরিবারের সদস‍্যরাও ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত‍্য চর্চার সাথে জড়িত। বঙ্গবন্ধু পরিবার একটি ক্রীড়াপ্রেমী পরিবার। পৃথিবীতে এমন কোন রাজনৈতিক পরিবার নেই; যারা বঙ্গবন্ধু পরিবারের মতো ক্রীড়াঙ্গণের সাথে জড়িত! বঙ্গবন্ধুর পরিবার ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বঙ্গবন্ধুর সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটে ‘ওয়ান ডে স্ট‍্যাটাস’ পায়। ধীরে ধীরে ‘টেস্ট স্ট‍্যাটাস’ পায়। প্রধানমন্ত্রী শারীরিক প্রতিবন্ধীদেরও খেলাধুলার ক্ষেত্রে দৃষ্টি দেন। ‘জয় বাংলা’টুর্নামেন্ট সারাদেশেছড়িয়ে দিতে প্রতিমন্ত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন খলিফা (ওয়ালিউল সুমন) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন‍্যান্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‍্যালয়ের সাবেক উপাচার্য অধ‍্যাপক ড. মোঃ অহিদুজ্জামান, কবি জসীম উদ্‌দীন হলের প্রাধ‍্যক্ষ‍ অধ‍্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম।

প্রতিমন্ত্রী পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..