× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

ডেস্ক

বাংলাদেশ নারী ফুটবল দলকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর প্রাণঢালা অভিনন্দন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর প্রাণঢালা অভিনন্দন

নেপালকে হারিয়ে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ নারী ফুটবল দলের এ সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিশ্ব নারী ফুটবলে বাংলাদেশের বিস্ময়কর  অগ্রযাত্রা সূচিত হলো। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে আমাদের দলতাদের সক্ষমতা প্রমাণ করেছে। নিঃসন্দেহে এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক মাইলফলক। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়,কোচ-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে মন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের নারী ফুটবলাররা আজ কোটি বাঙালির স্বপ্ন ছুঁয়েছে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নতুন ইতিহাস রচনা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..