× Banner
সর্বশেষ
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পিআইডি

খেলাধুলা মেধা ও মননশীলতা বিকাশে সহায়তা করে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
সাধারণ ছুটি বাড়ছে

খেলাধুলা মেধা ও মননশীলতা বিকাশে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত স্কুল দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই শিক্ষার্থীরা যেন ছেলেবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে।

পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..