× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ডেস্ক

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় -মির্জা ফখরুল

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/mirja-fakhrul-5.jpg

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় বলে আবারও সাফ জানিয়ে দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হলে বিএনপি ও অন্য দলগুলো বিপুল ভোটে জয়লাভ করবে।

মুক্ত সাংবাদিকতা প্রসঙ্গে ফখরুল বলেন, মুক্ত সাংবাদিকতা এই সরকার অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদের সত্য কথা বলা ও লেখা একবারেই বাধা-নিষেধ তৈরি করেছে। সাংবাদিক হত্যা, নির্যাতন এসব এখন অহরহ হচ্ছে, যার কারণে কেউ সাহস করে আর সত্য লিখছে না।

পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরও নিকৃষ্ট উল্লেখ করে ফখরুল বলেন, আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবন যাত্রার দিক থেকে এর থেকে ভালো ছিলাম। তারপরেও পাকিস্তান সরকার যেহেতু আমাদের অধিকার ও সম্পদ হরণ করতো সে কারণে আমরা যুদ্ধ করেছি। কিন্তু এখন তার থেকেও খারাপ অবস্থায় আমরা আছি। এখন দেশে এক লাখ ৯২ হাজার কোটিপতি আছে। এখানে গরিব মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..