× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত যুবলীগ কর্মীদের পাশে জেলা যুবলীগের নেতৃবৃন্দরা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত যুবলীগ কর্মীদের পাশে দাড়িয়েছেন মেহেরপুর জেলা যুবলীগ।

গতকাল বুধবার জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে জেলা যুবলীগের একটি দল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন।

এসময় রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ ও সাধারন সম্পাদক কেটু, মেহেরপুর জলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম ডালিম, রাজশাহী মহানগর যুবলীগ নেতা নাহান, রাজশাহী ম্যেডিকেল কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক কামাল ও সাংগঠনিক সম্পাদক মমিনুলসহ যুবলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান জানান, সেখানে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রজব আলী নামের এক জনের অবস্থা এখনো সংকটাপন্ন।
উল্লেখ্য, গত ১৭ মার্চ বৃহস্পতিবার বিকালে জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান মুজিবনগর উপজেলার বাগোয়ান থেকে আসা যুবলীগ কর্মীরা অনুষ্ঠান শেষে নসিমন যোগে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত এবং ৫ জন আহত হয়। আহত যুবলীগ কর্মীদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..