× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

নিউজ ডেস্ক

গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাঁধা দিলে কারাদণ্ডের বিধানের সুপারিশ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
কারাদণ্ডের বিধানের সুপারিশ

ভোটের মাঠের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা দিলে সর্বোচ্চ তিন বছর, সর্বনিম্ন এক বছরের জেল ও জরিমানার বিধান রেখে আরপিও সংশোধনের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

রোববার (১১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাদের চোখ-কান। আমাদের বদলে আপনারা হাজির (ভোটকেন্দ্রে) থেকে সংবাদ সঠিকভাবে সংগ্রহ করবেন।

সিসি ক্যামেরার মাধ্যমে অনিয়ম, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজকে অনুষ্ঠিত ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ২৬৫টি ভোটকক্ষে ৩৬৫টি সিসি ক্যামেরা রাখা হয়েছে। নির্বাচনে ১১টি বুথে অনিয়মের ঘটনা ঘটেছে। জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

আগামী সংসদ নির্বাচনেও সব কেন্দ্রে সিসি ক্যামেরা দেওয়ার আন্তরিক ইচ্ছা, প্রচেষ্টা থাকবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

সিসি ক্যামেরা এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন, বাজেট ঘাটতি থাকলে ঝূঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা দেব।


এ ক্যটাগরির আরো খবর..