× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

desk

বাংলাদেশ ক্রিকেট দলকে ‘তাবলিগ জামাত টিম’ বললেন তসলিমা নাসরিন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
তাবলিগ জামাত টিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দিনকাল খুবই খারাপ যাচ্ছে। কোনো ফরম্যাটেই ভালো কিছু হচ্ছে না। দলের প্রায় সবার পারফর্ম্যান্সই পড়তির দিকে। আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বিশাল হারে শুরু করেছে এশিয়া কাপ।

চারদিকে চলছে সমালোচনার ঝড়। এর মাঝেই নতুন আলোচনা উস্কে দিলেন তসলিমা নাসরিন।

টুইটারে বাংলাদেশ দলের একটি পুরনো ছবি শেয়ার করেছেন এই প্রখ্যাত নারীবাদী লেখিকা। যাতে তামিম-মাশরাফিসহ দলের কয়েকজনকে ক্রিকেট মাঠে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে। নামাজের ইমামতি করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবিটি ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরের সময়কার বলে ধারণা করা হচ্ছে। যা শেয়ার দিয়ে তসলিমা লিখেছেন, ‘বাংলাদেশ তাবলিগ জামাত টিম’।

লেখালেখির জগতে ডুবে থাকলেও ক্রিকেটের খোঁজখবর রাখেন তসলিমা। নিয়মিত না হলেও সোশ্যাল সাইটে ক্রিকেট বিষয়ে তার পোস্ট দেখা যায়। আর জুমার নামাজ পড়ার ছবি পোস্ট করাও বাংলাদেশের ক্রিকেটে নিয়মিত ঘটনা। প্রতি জুম্মা বারেই ক্রিকেটারদের নামাজ আদায়ের ছবি পোস্ট করতে দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..